, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও

  • প্রকাশের সময় : ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১১০ পড়া হয়েছে
 অনলাইন শনিবার, ০৬ জুন, ২০২৬
২০২২ বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা। তবে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে সহজ পথ পাচ্ছে না লিওনেল স্কালোনির দল। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার বলছে, শিরোপা জিততে হলে একের পর এক কঠিন প্রতিপক্ষ পেরোতে হবে আলবিসেলেস্তেদের।
২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। কাগজে কলমে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। অপটার ১০ হাজার সিমুলেশনে দেখা গেছে, শেষ ৩২ এ ওঠার সম্ভাবনা ৯৬ দশমিক ৯ শতাংশ, আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৭২ দশমিক ৬ শতাংশ।

তবে সাম্প্রতিক ইতিহাস কিছুটা সতর্ক করছে আর্জেন্টিনাকে। শেষ চার বিশ্বকাপের তিনটিতেই শিরোপাধারী দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, ইতালি, স্পেন, জার্মানি। যদিও নতুন ৪৮ দলের ফরম্যাটে সেই ঝুঁকি তুলনামূলক কম।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ ৩২ এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকার এই লড়াই কঠিন হলেও সাম্প্রতিক পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে। উরুগুয়ের বিপক্ষে শেষ নয় ম্যাচে মাত্র একবার হেরেছে তারা।

শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ তুরস্ক। আন্তর্জাতিক ফুটবলে এখনো মুখোমুখি হয়নি এই দুই দল। ফলে ম্যাচটি হলে সেটি হবে প্রথম সাক্ষাৎ। তুরস্ককে শক্ত প্রতিপক্ষ ধরা হলেও এগিয়ে রাখা হচ্ছে আর্জেন্টিনাকেই।

সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হতে পারে কোয়ার্টার ফাইনালে। অপটার পূর্বাভাস অনুযায়ী, সেখানে প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল। আর সেটি হলে বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে পারেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো।

সেমিফাইনালে অপেক্ষা করতে পারে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। অপটার হিসাবে শিরোপা জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে স্পেনই। তবে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ডও দারুণ, পাঁচবার খেলেই পাঁচবারই উঠেছে ফাইনালে।

সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনালে আবারও দেখা হতে পারে ফ্রান্সের সঙ্গে। ২০২২ সালের মতোই হতে পারে শিরোপা নির্ধারণী লড়াই। সেই ম্যাচে জিততে পারলে টানা দুই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের ইতিহাস গড়বেন লিওনেল মেসি।

অপটার হিসাবে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ফ্রান্স ১২ দশমিক ৮ শতাংশ নিয়ে সামান্য এগিয়ে, আর্জেন্টিনা রয়েছে ১০ দশমিক ৪ শতাংশে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও

প্রকাশের সময় : ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬