, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ পড়া হয়েছে

অনলাইন শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় একটি ওয়ার্কশপে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এসকে ট্রেডার্স নামে ওই ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মোস্তফা। তিনি খিলগাঁও নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।

মোস্তফার বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় ওয়ার্কশপে নিয়ে যায়। পরে সেখানে হোসেন, ইউনুস, খানসহ চার-পাঁচজন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করে। মারধরের একপর্যায়ে মোস্তফা মারা যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬