
জাসদ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু জীবনের বড় সময় স্রোতের বিপরীতে অতিবাহিত করেছেন। তিনি খন্দকার মোশতাক আহমেদের শাসনামলে ২৩ নভেম্বর ১৯৭৫ তারিখে গ্রেপ্তার হন এবং কারাবন্দি থাকেন।
১৭ জুলাই ১৯৭৬ সালে জিয়াউর রহমানের শাসনামলে গোপন সামরিক আদালতের রায়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরকে ফাঁ/সি দেওয়া হয়। একই মামলায় হাসানুল হক ইনুকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ১৩ জুন ১৯৮০ সালে কারাগার থেকে মুক্তি লাভ করেন।
জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনামলে (১৯৮২–১৯৯০) হাসানুল হক ইনু দুইবার গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন।
৫ আগস্ট সরকার পতনের পর জাসদ সভাপতি হাসানুল হক ইনু আবারও গ্রেপ্তার হন। আজ তারেক রহমানের শাসনামলে তাঁর বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত একটি মামলায় ট্রাইব্যুনাল থেকে ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়।
অর্থাৎ, হাসানুল হক ইনুর রাজনৈতিক জীবনে মামলা, কারাবাস ও কারাদণ্ড—এসব নতুন কিছু নয়। তাই হয়তো এই ফরমায়েশি রায় ঘোষণার সময়ও পায়ের ওপর পা তুলে বসে তিনি মুচকি হেসেছিলেন।





















