, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

শুধু যুক্তরাষ্ট্র নয়, চীনের ‘হানি ট্র্যাপে’ ফেঁসেছিল ভারত ও তাইওয়ানও

  • প্রকাশের সময় : ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১১ পড়া হয়েছে
অনলাইন শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রযুক্তি ও সামরিক গোপন তথ্য হাতিয়ে নিতে সুন্দরী নারী এজেন্টদের ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদ পাতার অভিযোগ চীনের বিরুদ্ধে নতুন নয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক অভিযোগ নতুন করে এ কৌশল নিয়ে আলোচনা সামনে এনেছে। তবে এর আগে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক কর্মকর্তা এবং তাইওয়ানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও চীনা গোয়েন্দাদের এমন ফাঁদে পড়েছিলেন। তাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও সামরিক তথ্য বেইজিংয়ের হাতে যাওয়ার অভিযোগ উঠেছিল।

বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছেন অ্যালিস হুয়াং নামে এক চীনা বংশোদ্ভূত নারী। তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন জেনসেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সন্দেহ, অ্যালিস চীনের হয়ে কাজ করা একজন গোয়েন্দা এজেন্ট। এনভিডিয়ার গোপন এআই চিপের নকশা ও কারিগরি তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে জেনসেনের ঘনিষ্ঠ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাইওয়ান সরকার অ্যালিস হুয়াংয়ের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এবং নিরাপত্তা তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ অভিযোগের নিরপেক্ষ তদন্তে একজন সাবেক মার্কিন অ্যাটর্নিকে নিয়োগ দিয়েছে।

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়েন জেনসেন হুয়াং। তার বিরুদ্ধে দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও উঠেছে

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

শুধু যুক্তরাষ্ট্র নয়, চীনের ‘হানি ট্র্যাপে’ ফেঁসেছিল ভারত ও তাইওয়ানও

প্রকাশের সময় : ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬