, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সিলিন্ডার গ্যাসে মেশানো হয়েছে পানি

  • প্রকাশের সময় : ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫৯ পড়া হয়েছে

একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আজ সকালে খাগড়াছড়ি শহরেছবি: সংগৃহীত

১২ কেজি ওজনের একটি এলপিজি গ্যাস সিলিন্ডার দিয়ে প্রায় এক মাস পরিবারের রান্না সারেন মুফতি মোহাম্মদ। তবে কিছুদিন আগে একই ওজনের গ্যাস সিলিন্ডার কিনে দেখেন দুই সপ্তাহেই তা শেষ। চুলা না জ্বললেও গ্যাস সিলিন্ডারে তরল পদার্থের উপস্থিতি দেখে সন্দেহ হয় তাঁর। পরে সিলিন্ডারটি পরীক্ষা করে বুঝতে পারেন গ্যাসের সঙ্গে পানি ভরেই সিলিন্ডারটি বিক্রি করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনে অভিযোগ করেন তিনি।

মোহাম্মদ খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগের ভিত্তিতে আজ শনিবার সকালে দুটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান দুটি হলো শহরের চেঙ্গী স্কয়ার এলাকার সিকদার এন্টারপ্রাইজ ও খাগড়াছড়ি বাজারের জননী ট্রেডার্স।

অভিযোগের ভিত্তিতে আজ সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে দোকান দুটিতে এলপিজি সিলিন্ডার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে এলপিজি সিলিন্ডারে পানি থাকার প্রাথমিক সত্যতা মেলে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, অভিযানে পানি মিশিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রাথমিক সত্যতা মিলেছে। দুটি দোকানই প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদন ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিল। এর মধ্যে সিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার এবং জননী ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানতে চাইলে এলপি গ্যাস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ছিদ্দিক হোসেন বলেন, ‘সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে কিছু অসাধু ব্যবসায়ী পানি মিশিয়ে বিক্রি করেন। এ ধরনের অভিযোগ আমরা প্রায়ই শুনি।’ তিনি বলেন, ‘এলপিজি অপেক্ষাকৃত ভারী হওয়ায় পানি সিলিন্ডারের নিচের অংশে থাকে। ওপরে থাকা এলপিজি শেষ হয়ে গেলেই আর চুলা জ্বলে না। ফলে কম সময়ের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাওয়ার ভোগান্তিতে পড়েন গ্রাহক।’

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সিলিন্ডার গ্যাসে মেশানো হয়েছে পানি

প্রকাশের সময় : ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬