, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে সাবেক এমপি রঞ্জিত সরকার গ্রেফতার..

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ০ পড়া হয়েছে

অনলাইন সোমবার,১২ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে সাবেক এমপি রঞ্জিত সরকার গ্রেফতার…
​যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় না পেয়ে ভারত হয়ে অবৈধ উপায়ে দেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার।
​আজ ভোরে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
​স্থানীয় ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান সাবেক এই প্রভাবশালী ছাত্রনেতা ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার। পরবর্তীকালে তিনি অবৈধভাবে যুক্তরাজ্যে (লন্ডন) পাড়ি জমান এবং সেখানে রাজনৈতিক আশ্রয়ের (অ্যাসাইলাম) জন্য আবেদন করেন। তবে লন্ডন কর্তৃপক্ষ তার অ্যাসাইলাম আবেদন বাতিল করে দিলে তিনি কিছুদিন আগে ভারতে আসেন।
​ভারতে কিছুদিন অবস্থান করার পর আজ রোববার ভোরে সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান তিনি। সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও টহলের মুখে পড়ে তিনি ধরা পড়েন।
​আইনগত প্রক্রিয়া শেষে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আলোকিত সিলেট’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

সুনামগঞ্জ সীমান্তে সাবেক এমপি রঞ্জিত সরকার গ্রেফতার..

প্রকাশের সময় : এক ঘন্টা আগে