, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ কোথায়, ঢাকাকে এখনো জানায়নি রিয়াদ

  • প্রকাশের সময় : ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৪ পড়া হয়েছে
অনলাইন রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সৌদি আরবে গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি—নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মরদেহ বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনও কিছুই জানতে পারেনি তাদের পরিবার। মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও বিস্তারিত জানতে চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক নোটের বিপরীতে রিয়াদ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি বলে রোববার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র নিশ্চিত করেছে।

অন্যদিকে ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৩৭ অনুযায়ী, কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হলে বিলম্ব না করে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে অবহিত করার নিয়ম রয়েছে। নজরুলের পরিবার ও সুইটির বাবার আকুল আবেদন, তাদের সন্তানের মরদেহ বা দেহাবশেষ যেন অন্তত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে ২০২৩ সালের আগস্ট থেকে আটক থাকা ওই দুই নাগরিক মৃত্যুদণ্ডাদেশের মুখে ছিলেন—এ কথা তাদের পরিবার বা বাংলাদেশ মিশন পূর্বাহ্নে জানত না বলে যে তথ্য এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এ ঘটনায় বাংলাদেশ মিশনের ভূমিকা খতিয়ে দেখার দাবি ওঠার পাশাপাশি গত ২৮ অক্টোবর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে, যেখানে আটক, বিচার ও কনস্যুলার সহায়তার বিবরণ সংক্রান্ত সব নথিপত্র প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ কোথায়, ঢাকাকে এখনো জানায়নি রিয়াদ

প্রকাশের সময় : ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬