, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

হাইতিকে হারানোর পরব্রাজিলের সামনে যে সমীকরণ

  • প্রকাশের সময় : ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১১৯ পড়া হয়েছে

অনলাইন ২০ জুন ২০২৬, ১twitter sharing button

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এখনও সেলেসাওদের সামনে আছে কঠিন সমীকরণ।

সি গ্রুপের দ্বিতীয় ম্যাচডে শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। +৩ গোল ব্যবধান নিয়ে দলটি এখন আছে তালিকার শীর্ষে। দুইয়ে থাকা মরক্কোর পয়েন্টও ৪, তবে তাদের গোল ব্যবধান +১। তিনে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ৩, গোল ব্যবধান ০।

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে ব্রাজিলকে স্রেফ একটা ড্র করলেই চলবে। তবে সেটা গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা দেবে না। কারণ দুইয়ে থাকা মরক্কোর ম্যাচ হাইতির বিপক্ষে, গ্রুপের সবচেয়ে পিছিয়ে থাকা এই দলটি ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তাদের বিপক্ষে মরক্কোর জয়কেই প্রত্যাশিত ফলাফল ধরা হচ্ছে। ব্রাজিল ড্র করলে মরক্কো জিতে গেলে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেলে ব্রাজিলকে খেলতে হবে গ্রুপ এফ এর দ্বিতীয় দলকে। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে জাপান বা নেদারল্যান্ডস। তার চেয়ে বড় বিষয়, দ্বিতীয় সেরা দল হয়ে নকআউটে গেলে ব্র্যাকেটও বদলে যাবে তাদের। ফলে কোয়ার্টার ফাইনালে বড় প্রতিপক্ষের সামনে পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

সে কারণে শেষ ম্যাচে জয়ই চাইবে ব্রাজিল। তবে সেজন্যে শুধু ১-০ গোলের জয় যথেষ্ট হবে না। একই সময়ে মরক্কো ম্যাচেও চোখ রাখতে হবে তাদের। মরক্কো যদি ৩ গোলে ম্যাচ জিতে যায়, তাহলে ডিসিপ্লিনারি রেকর্ড চলে আসবে সামনে। কারণ দুই দলের হেড টু হেড, গোল ব্যবধান ও গোল করার সংখ্যা এক হয়ে যাবে তখন। সে কারণে অন্তত ২ গোলের একটা জয় চাই ব্রাজিলের।

শেষ ম্যাচে নেইমার ফিরছেন। স্কটল্যান্ডের বিপক্ষে তাই বড় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে কোচ কার্লো আনচেলত্তির দল।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

হাইতিকে হারানোর পরব্রাজিলের সামনে যে সমীকরণ

প্রকাশের সময় : ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬