, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিমুখে পদ্মভূষণ নিলেন অলকা:হাঁটতেই কষ্ট

  • প্রকাশের সময় : ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৩০ পড়া হয়েছে

 অনলাইন

গত ২৩ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ গ্রহণ করেন অলকা ইয়াগনিক। মঞ্চে ওঠার সময় তাকে কিছুটা অসুবিধায় পড়তে দেখা যায়, এমনকি অন্যের সহায়তা নিতে হয়। এই দৃশ্য সামনে আসতেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, কেমন আছেন প্রিয় এই কণ্ঠশিল্পী।সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থার কথা জানিয়েছেন অলকা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি বলেন, গত দুই বছর ধরে অসুস্থতার কারণে জনসমক্ষে আসা থেকে দূরে ছিলেন। এই সময়জুড়ে ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে।

তিনি লেখেন, এই সম্মান তার জন্য গভীর কৃতজ্ঞতার বিষয়। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং শ্রোতাদের ভালোবাসারই প্রতিফলন। প্রজন্মের পর প্রজন্ম যারা তার গানকে বয়ে নিয়ে গেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

শারীরিক অবস্থার কথা জানিয়ে অলকা বলেন, তিনি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তটি তার কাছে বিশেষ, কারণ এটি শুধু কাজের স্বীকৃতি নয়, বরং আশা ও দৃঢ়তার প্রতীক।

তিনি আরও জানান, এই সম্মান পাওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, অলকা ইয়াগনিক একটি ভাইরাল সংক্রমণজনিত সেন্সরিনিউরাল শ্রবণশক্তি হ্রাস সমস্যায় ভুগছেন, যা ২০২৪ সালে তিনি প্রথম প্রকাশ করেন। এর ফলে তার শ্রবণক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনপ্রিয়

হাসিমুখে পদ্মভূষণ নিলেন অলকা:হাঁটতেই কষ্ট

প্রকাশের সময় : ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬