, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না:মোদি তবে নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন। · ইন্টারন্যাশনাল রাজনৈতিক খেলোয়াড় শেখ হাসিনা। চট্টগ্রামের ডিসি যুগ্ম-সচিব ইলিয়াস হোসেন মবের মবের শিকার শেখ হাসিনা কে দেশে আসার সুযোগ করে দিসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যাংক নামের সঙ্গে‘ইসলামিযুক্ত থাকলেই শরিয়াহসম্মত না শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা:পুলিশবাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরালমাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল গ্রেপ্তার এসপি আজাদ নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

৯ মাসে ৩,৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের

  • প্রকাশের সময় : ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২০ পড়া হয়েছে

অনলাইন বৃহস্পতিবার,২৯ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি পঞ্জিকা বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট লোকসান করেছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। অথচ আগের বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি মুনাফা করেছিল প্রায় ৭৯ কোটি টাকা।

আবার চলতি (২০২৬-২৭) অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরের হিসাবে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা। আজ বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪১৪তম সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

সভার তথ্যানুযায়ী, লোকসানের প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসে। এ বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৯ পয়সা। সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৬২ পয়সা।

সভার তথ্যানুযায়ী, বড় লোকসানের কারণে সম্পদের মূল্য কমে প্রায় অর্ধেক হয়ে গেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৩ হাজার ৫৮৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ হাজার ৯৬৩ কোটি টাকা। সমন্বিত হিসাবে নিট সম্পদমূল্য ৭ হাজার ১৬১ কোটি ৬ লাখ টাকা থেকে কমে ৩ হাজার ৮০৬ কোটি ৫ লাখ টাকায় নেমেছে।

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও কমেছে। একক হিসাবে তা ৪৩ টাকা ২৫ পয়সা থেকে কমে ২২ টাকা ২৭ পয়সা হয়েছে। সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৪৪ টাকা ৪৮ পয়সা থেকে কমে হয়েছে ২৩ টাকা ৬৪ পয়সা।

ব্যাংকের সভায় উত্থাপিত নথিতে বলা হয়, বিনিয়োগ আয় কমে যাওয়ায় লোকসান হয়েছে। খেলাপি ঋণের উচ্চ মাত্রা, ব্যাংক–সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ আত্মসাতের ঘটনা এবং এসব বিনিয়োগ থেকে আয় কমে গেছে। এ ছাড়া একদিকে বিনিয়োগ থেকে আয় কমেছে, অন্যদিক আমানতের বিপরীতে মুনাফা খরচ বেড়েছে।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে চট্টগ্রামের এস আলম গ্রুপ। এরপর ব্যাংকটি থেকে নামে-বেনামে প্রায় এক লাখ কোটি টাকা তুলে নেয় গ্রুপটি। যার সবই খেলাপি হয়ে পড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটি পরিচালনার দায়িত্ব পান স্বতন্ত্র পরিচালকেরা, এখন দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রিয়

রাত ১টায় যুগ্ম-সচিব ইলিয়াস< প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মুন >আইনজীবী মামুনকে মব করে পুলিশে দেয় বিএনপির লোকজন

৯ মাসে ৩,৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের

প্রকাশের সময় : ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬