
অনলাইন শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে নিরাপত্তা দিবে ন্যাটো : স্যার জাফর ইকবাল
নিজস্ব সংবাদদাতা
ক্যালিফোর্নিয়া | ১৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক ২৪’-এর মুখোমুখি হয়েছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী, বিশিষ্ট লেখক ও গবেষক স্যার জাফর ইকবাল। শেখ
হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক আলোচনায় তিনি সামনে আনেন অনেক তথ্য। দ্য নিউ ইয়র্ক ২৪ এর প্রশ্ন এবং স্যারের উত্তরের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো—
দ্য নিউ ইয়র্ক ২৪: স্যার, ডিসেম্বরে দেশে ফেরা কি নিরাপদ?
স্যার: দেখো, এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টা আমাকেও শুরুতে বেশ ভাবনায় ফেলে দিয়েছিল। তারপর এক আশ্চর্য কাণ্ড ঘটল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাকে প্রায় একই সঙ্গে জানাল হোয়াইট হাউস আর দিল্লি। তারা বলল, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হলেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক কিন্তু অসাধারণ।
বিষয়টা তোমাদের সরল মনে অদ্ভুত লাগতে পারে, কিন্তু মোটেও তেমন নয়। যেমন ধরো, মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের নাম শুনলেই আমার তীব্র ঘৃণায় বমি চলে আসত। কিন্তু মুক্তিযুদ্ধের সময় সেই পাকিস্তানকে সরাসরি অন্ধ সমর্থন করা যুক্তরাষ্ট্রকে আমার এত ভালো লাগে যে, যুদ্ধের পরপরই উচ্চশিক্ষার জন্য সোজা এখানে পড়তে চলে এসেছিলাম।
সে কথা এখন থাক, গত মাসে ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন এটা নিশ্চিত করতে যে, ডিসেম্বরে দেশে ফেরার সময় শেখ হাসিনাকে নিরাপত্তা দিবে ন্যাটো বাহিনীর ৩২৭ সদস্যের একটি চৌকস দল।
© The New York 24 | Real News, Twisted Truths
The New York 24’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















